সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাবির ইসলামিক স্টাডিজে সান্ধ্যকালীন মাস্টার্সের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhabi_islamic_historyওয়ালি খান রাজু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইভনিং মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ওই দিন শুক্রবার ইসলামিক স্টাডিজ বিভাগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্ব-খরচে দুই বছর মেয়াদী এম এ (ইভিনিং) প্রোগ্রামের প্রথম ব্যাচে জানুয়ারি ২০১৭ এ ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।

বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রশীদ জানান, যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (স্মমান) পাশ/সমমান ডিগ্রিধারী সকলে আবেদন করতে পারবেন।

সনাতন পদ্বতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত নূন্যতম ৬ (ছয়) পয়েন্ট তবে কোনো শ্রেণিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্বতির ক্ষেত্রে নূন্যতম সিজিপিএ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৭ ও প্রতি পরীক্ষায় নূন্যতম ২ পয়েন্ট থাকতে হবে।

পূরণকৃত ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকা ১৫ জানুয়ারি মধ্যে মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে।

আরআর