শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

সোমালিয়ায় বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sumaliaআওয়ার ইসলাম: সোমালিয়ার মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। হামলায় এক সরকারি কর্মকর্তাও নিহত হয়েছেন। নিহত বাকি দু'জন আত্মঘাতী হামলাকারী।

সোমবার দুপুরে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও ১৭জন। সোমালিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর চেকপয়েন্টকে লক্ষ্য করে এ দুটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাশ্ববর্তী স্থাপনা ও সড়ক ধসে পড়ে।

সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রী আব্দুসসালাম হেদলিয়ে ওমার বলেন, এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ