শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

সিরিয়ায় শান্তি আলোচনা অনিশ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

siriaআওয়ার ইসলাম: সিরিয়ায় অস্ত্রবিরতি আবার হুমকির মুখে পড়েছে। সরকারি বাহিনী দামেস্কের কাছে হামলা জোরদার করেছে। এতে অন্তত ১০ বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়েছে, চলতি মাসের শেষের দিকে যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে, তা তারা বর্জন করতে যাচ্ছে।

জানুয়ারির শেষে কাজাখস্তানের রাজধানী অস্তানায় এ আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিদ্রোহীরা বলেছেন, চার দিন ধরে চলা অস্ত্রবিরতি সিরীয় বাহিনী ভেঙেছে। ফলে তারা আলোচনা বর্জন করতে যাচ্ছে। খবর বিবিসি।

সিরীয় সরকার, তুরস্ক ও ইরানের সহায়তায় রাশিয়া এ আলোচনার আয়োজন করেছে। সিরিয়ায় বিদ্রোহীদের মদদ দিচ্ছে তুরস্ক ও ইরান। বিদ্রোহীরা এক যৌথ বিবৃতিতে বলেছে, অস্ত্রবিরতি অব্যাহতভাবে ভাঙার কারণে বিদ্রোহীরা অস্তানায় শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিচ্ছে।

তারা বলেছে, তারা গোটা সিরিয়ায় অস্ত্রবিরতির প্রতি সম্মান দেখাচ্ছিল। তবে সিরীয় বাহিনী ও তাদের মিত্ররা গুলিবর্ষণ বন্ধ করেনি। এবং তারা বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদ ও ইস্টার্ন ঘাওতায় ব্যাপকভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে।

বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের স্থল অভিযান অস্ত্রবিরতি চুক্তির বিরোধী এবং সিরীয় বাহিনী ইতোপূর্বে যা করেছে তা ফের করলে চুক্তিটি বাতিল বলে গণ্য করা হবে। সোমবার বিমান হামলা ও আর্টিলারির সহায়তা নিয়ে সিরীয় বাহিনী দামস্কের কাছে অভিযান জোরদার করেছে। তারা এলাকাটি পুনর্দখল করতে যুদ্ধ করছে। রাজধানীতে পানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এলাকা এটি।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, সরকারি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সামনের দিকে এগোচ্ছে। এবং তারা এখন আইন আল-ফিজাহ এলাকার উপকণ্ঠে অবস্থান করছে। তিনি বলেন, সরকারি সৈন্য ও তাদের মিত্র যোদ্ধারা বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত।

মধ্যাঞ্চলের হামা প্রদেশের রাসতান শহরে সরকারি বাহিনীর গোলার আঘাতে দুই বেসামরিক লোক নিহত ও স্নাইপারের গুলিতে আরও দুই বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ায় সংঘর্ষে ৩ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। কয়েক লাখ মানুষ বিদেশে পালিয়ে শরণার্থী হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ