সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার দু’আ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkm4আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিনের পিতা, সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র দারুল হদীস সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা সৈয়দ মুতিউর রহমান রহ. স্মরণে আলোচনা সভা ও দু’আ মাহফিল গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিষ্টার মাওলানা বদরুল হক।

মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দু’আ মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সহ সভাপতি মুফতী মাহবুবুর রাহমান,বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন,হাফিজ মাওলানা আহসান হাবিব,হাফিজ মুহসিন আহমদ ।

পরিশেষ হাফিজ মাওলানা সৈয়দ মুতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ