সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল; ভাইস চেয়ারম্যান সামিম আফজাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibfআওয়ার ইসলাম: বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক ও ইসলামী ব্যাংকের পরিচালক সামিম মোহাম্মদ আফজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৫ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় তাদের নির্বাচিত করা হয়।

সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লি., যমুনা পেট্রোলিয়াম লি. ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্প ব্যাংক (বর্তমানে বিডিবিএল), আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স লি., বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিটিসিএল, ইস্টার্ণ রিফাইনারি লি. ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৩ সালে আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ১৯৫৬ সালে মাদারীপুরের রাজৈর উপজেলায় জন্মগ্রহন করেন।

সামিম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেটে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক ছিলেন। ১৯৮৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি জেলা ও দায়রা জজ হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিশেষ ট্রাইবুনাল কোর্ট ও আইন মন্ত্রণালয়ে আইন কর্মকতা হিসেবে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ