সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

সুদানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez_jakaria2আওয়ার ইসলাম: সুদানের রাজধানী খার্তুমে ৭ জানুয়ারি থেকে আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। ১৪ জানুয়ারি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশির।

সুদানের খার্তুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ৫৫টি দেশের ৮৩ জন প্রতিযোগি অংশ নিয়েছে। হাফেজ জাকারিয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সে আন্তর্জাতিক কারী হাফেজ নাজমুল হাসান পরিচালিত যাত্রাবাড়ী তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

বাংলাদেশের এ ক্ষুধে হাফেজ মো. জাকারিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর ইসলামপুরের হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও মোসাম্মৎল জাহানারা বেগমের একমাত্র ছেলে।

হাফেজ মো. জাকারিয়া ২০১৬ সালের ডিসেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত ১৪তম শায়খ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিরাত ও হিফজ বিভাগে বিশ্বের ৫৭টি দেশের শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে সে প্রথম স্থান অর্জন করেন।

এর আগে ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেন এবং সুর লহরীতে প্রথম স্থান অর্জন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ