সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নাম বদলে ইয়াহু হবে আলতাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yahoo-altaba-verizonআওয়ার ইসলাম : নাম বদলে ইয়াহু হয়ে যাচ্ছে আলতাবা। মালিকানা পরিবর্তনের কারণেই এ পরিবর্তন বলে জানিয়েছেন ইয়াহু কর্তৃপক্ষ। আর ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকেও সরে দাঁড়াচ্ছেন।

তবে এখনি নয়; বরং ভেরিজন কমিউনিকেশন ইয়াহুকে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত হওয়ার পর এই পরিবর্তনগুলো আসবে।
ইয়াহু পরিচালনা বোর্ড এর মূল ইন্টারনেট ব্যবসা অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন, ইমেইল ও মিডিয়া সম্পদগুলো ৪৮৩ কোটি মার্কিন ডলারে ভেরিজনের কাছে বিক্রি করে দিচ্ছে।
ভেরিজনের কর্তৃপক্ষ বলছে, গত বছর দুবার ইয়াহুর বিশাল তথ্যভান্ডার যে হ্যাক হয়েছিল তার তদন্ত করবে তারা। চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইয়াহুর আরও পাঁচ পরিচালক বোর্ড থেকে সরে দাঁড়াবেন।  অন্যান্য পরিচালকেরা আলতাবার সঙ্গে থেকে যাবেন। নতুন কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন এরিক ব্র্যান্ট। গতকাল সোমবার ইয়াহু এ তথ্য প্রকাশ করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ