শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিয়ের আগেই যৌন সম্পর্কের কারণে বিচ্ছেদ বাড়ছে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

divorce_talak_biaআওয়ার ইসলাম: সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, বিয়ের আগেই তরুণ-তরুণীর যৌন সম্পর্কের কারণে বিয়ের পর বিচ্ছেদ বাড়ছে। বিচ্ছেদের সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে যাওয়া গবেষকরা কারণ খুঁজতে গিয়ে তরুণ তরুণীদের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের কারণটাকেই বড় হিসেবে দেখতে পান।

গবেষকরা বলছেন, বিয়ে বিচ্ছেদের জন্য অনেকগুলো কারণ থাকলেও বিয়ের আগে স্বামী বা স্ত্রীর ঠিক কতগুলো যৌন সম্পর্ক ছিল এসবই বড় কারণ হয়ে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের উটাহ ইউনিভার্সিটির ফ্যামিলি অ্যান্ড কনজ্যুমার স্টাডিজ বিভাগের অধ্যাপক নিকোলাসা এইচ ওয়ালফিঙ্গার এই গবেষণা করেছেন।

তিনি জানিয়েছেন, বিয়ে বিচ্ছেদ নিয়ে ২০০০ সাল থেকে গবেষণা করছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বিয়ের আগে কোনো ব্যক্তির যদি একাধিক যৌন সম্পর্ক হয়ে থাকে তার বিয়ে বিচ্ছেদের ঝুঁকি অনেক বেশি৷

এই অধ্যাপকের মতে বিয়ের পর নারী-পুরুষ যদি ধর্ম পালন করে তাহলে তাদের বিচ্ছেদের আশংকা খুবই কম থাকে।

তিনি বলেন, যে দম্পতিরা বেশিবার ধর্মীয় প্রতিষ্ঠানে যান তাদের সম্পর্ক টেকার সম্ভাবনা বেশি৷ আর যারা ধর্মীয় প্রতিষ্ঠান এড়িয়ে চলেন তাদের বিচ্ছেদের আশংকা বেশি৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ