মাওলানা আশিকুল ইসলাম খান
আলেম, লেখক
ইসলাম শান্তির ধর্ম। ইসলাম চির মুক্তির ধর্ম। ইসলাম চির সাম্যের ধর্ম। ইসলাম মানুষকে শেখায় মানবতা ইসলাম। মানুষকে শেখায় উদারতা। ইসলামি জীবন ব্যাবস্থায় রয়েছে প্রতিটি ব্যক্তির ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তি। সমগ্র বিশ্ব মানবের হেদায়াতের জন্য ইসলামই একমাত্র অাল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম।
ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে, সমাজ ব্যবস্থার প্রতিটি ধাপে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি পদক্ষেপেই রয়েছে ইসলামি দিক দর্শন। যার অনুসরনই পারে একমাত্র ব্যক্তি সমাজ ও রাষ্ট্রকে বিসৃঙ্খলা মুক্ত সুচারু রূপে পরিচালনা করতে। অার এর জন্য প্রয়োজন ব্যাপকভাবে ইসলামি শিক্ষা বিস্তার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ও ইসলামি চেতনার বীজ মানুষের অন্তরে গ্রোথিত করা। যেখান থেকে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্কুরিত হবে ইসলামি সৌন্দর্য।
অধুনা সমগ্র বিশ্ব জুড়ে চলছে ইসলাম ও মুসলমানদেদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। ইহুদি, খৃস্টান ও তাদের দালালালদের ইমান বিনাশী হিংস্র থাবায় জর্জরিত মুসলিম বিশ্ব। সেই হিংস্র থাবার নখরাচর থেকে মুক্ত নয় অামাদের এই বঙ্গভূমিও।
বিশ্ব মুসলিম সভ্যতার এই নাযুক মুহূর্তে গা ভাসিয়ে দেয়নি উলামায়ে কেরাম ও সচেতন মুসলিম জনতা। অাকড়ে ধরে অাছেন ‘মা অানা অালাইহি ওয়া অাসহাবিহী’ এর পথ নির্দেশনা। ব্যাপৃত রয়েছে পথভুলা বিভ্রান্ত জাতিকে ইসলামি সভ্যতায় অালোকিত করার প্রচেষ্টায়। অার তারই ধারাবাহিকতার অন্যতম একটি হলো ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে ইসলামি মর্মবাণীকে পৌঁছে দেওয়া। অার এই মেহনতের ফলেই অাজ জাতির এই ক্রান্তিলগ্নেও বাংলার প্রতিটি অজপাড়া গাঁয়েও পাঁচ ওয়াক্ত ধ্বনিত হয় অাজানের শব্দমালা। টিকে অাছে মুসলিম নারীদের হেজাব,বোরকা। এই মেহনেতের প্রচেষ্টার ফলেই অাজ অবদি এ বাংলার অাপামর জন সাধারণ তাদের হৃদয়ে লালন করছে মুসলিম চেতনাকে। যে বাংলায় কিছুদিন অাগেও ঘটা করে অায়োজন করা হতো যাত্রাপালাসহ সব ধরনের অনৈসলামিক অনুষ্ঠানাদির অালহামদুলিল্লাহ এই মেহনতের ফলে সেই সব অনৈসলামিক অনুষ্ঠানাদি প্রায় বিলুপ্তের পথে। যে অঞ্চলে পুথি পাঠ বা যাত্রাপালাকে কেন্দ্র করে গ্রামের সমস্ত মানুষ একিভূত হতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো অাজ তারা একটি ইসলামি মাহফ