সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

‘ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl6আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিন ব্যাপি ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পন্ন হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক মো. হুমায়ুন কবির, এফসিএ, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর মো. আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথির ভাষণে বলেন, দেশের অর্থনীতির অন্যতম নিয়ামক ইসলামী ব্যাংক সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সবাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা উপভোগ করছে। ইসলামী ব্যাংকে ডিজিটাল সেবা আরো বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি শরী’আহ’র নীতিমালাসহ সকল নিয়মকানুন যথাযথভাবে পরিপালনের মাধ্যমে সততা, দক্ষতা, কর্মস্পৃহা ও সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে গ্রাহক সেবায় আরো বেশি মনোনিবেশ করতে তিনি ম্যানেজারদের প্রতি আহবান জানান।

অন্যান্য বক্তারা বলেন, ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে ইসলামী ব্যাংক। তারা কৃষি ও কৃষিনির্ভর শিল্পকে অগ্রাধিকার দিয়ে এসএমই, নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আমানত বৃদ্ধি, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গ্রাহকদের আমানত এ ব্যাংকে সম্পূর্ণ নিরাপদ থাকবে উলে­খ করে বক্তারা বলেন, ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য এ ব্যাংকের সেবা উম্মুক্ত থাকবে।

এআর