শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিছানায় শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করলে হারাতে পারেন দৃষ্টিশক্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Night time connection

আওয়ার ইসলাম:সারাক্ষণ মোবাইল ফোনে নেট সার্ফিং বা সোশ্যাল নেটওয়র্কিং করলে চোখের উপর চাপ তো পড়েই কিন্তু তার থেকেও বড় কথা হারাতে পারেন দৃষ্টিশক্তি। এমনটাই ঘটেছে ব্রিটেনের দুই নারীর ক্ষেত্রে।
এঁরা দু’জনেই থেকে থেকে ১৫ মিনিটের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এর জন্য বহু ধরনের মেডিক্যাল টেস্ট করানোর পরে শেষ পর্যন্ত তারা আই স্পেশালিস্টের সাহায্য নেন। তখনই ধরা পড়ে আসল কারণ।

জানা যায় বিছানায় শুয়ে শুয়ে স্মার্টফোন দেখেই যে শুধু এই অবস্থা হয়েছে তা নয়। আসলে ওই দুই মহিলাই উপুড় হয়ে শুয়ে একচোখে মোবাইল দেখতেন আর অন্য চোখ ঢাকা থাকত বালিশে।

দীর্ঘদিন এই অভ্যাসে স্মার্টফোন ব্যবহার করার পরে তাই এই ‘ভিশন লস’-এর ঘটনাটি ঘটে। তবে এটি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারানো নয়, চিকিৎসকের মতে এই এটি হল সাময়িক দৃষ্টিশক্তি ক্ষয় যাকে চিকিৎসকেরা বলছেন ‘ট্রানসিয়েন্ট স্মার্টফোন ব্লাইন্ডনেস’।

তাই এবার থেকে বিছানায় শুয়ে স্মার্টফোন দেখার সময়ে সতর্ক থাকবেন, সব সময় দুই চোখেই স্মার্টফোন দেখবেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ