সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kishorganj3মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ থেকে : হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা সারা দেশের মতো কিশোরগঞ্জেও অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ৮ টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ক্রমান্নয়ে প্রথম রাউণ্ড, দ্বিতিয় রাউন্ড ও বাদ মাগরিব পুরুষ্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি ঘটে।

পাচঁ, দশ, বিশ, ও ত্রিশ পারা গ্রুপে মোট ৯০০ শত ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং প্রত্যেক গ্রুপের ১৫ জনকে আকর্ষণীয় পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। প্রত্যেক প্রতিযোগিকে শান্তনা পুরস্কার হিসেবে ১টি আকর্ষণীয় মগ ও চাবির রিং দেওয়া হয়।

ত্রিশ পারা গ্রুপের প্রথম স্থান অর্জন করে আকর্ষণীয় পুরষ্কার ফ্রিজ নিজের করে নেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ায়ার ছাত্র আব্দুল্লাহ আল মু্হসিন।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও আন্তরজাতিক ক্বারী সাহেবগন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আনোয়ার শাহ আজকের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।

আরআর