শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভ্যাটিকানে দূতাবাস খুলছে ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pope_abbasআওয়ার ইসলাম:  খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ ভ্যাটিকানে দূতাবাস খুলতে যাচ্ছে ফিলিস্তিন। খবরটি অবাক করেছে বিশ্বকে।

গত শনিবার পোপ ফ্রান্সিস এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে দূতাবাস খোলা প্রসঙ্গে আলোচনা হয়। খবর বিবিসির

ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ডব্লিউএএফএ প্রেসিডেন্ট আব্বাসের বরাত দিয়ে জানায়, ‘ভ্যাটিকান সিটিতে ফিলিস্তিনের দূতাবাস খুলে পবিত্র ভূমির শান্তি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা পালন করলেন তাতে আমরা কৃতজ্ঞ। আমরা খ্রিস্ট ধর্মের জন্মভূমি নিয়ে গর্বিত এবং বিশ্বে প্রাচীন সম্প্রদায়গুলোর মধ্যে খ্রিস্টধর্ম একটি।’

ভ্যাটিকানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ঈসা কাসেইশেহ ভ্যাটিকান সিটির এই অনুমোদনকে ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ কৃতিত্ব হিসেবে দেখছেন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই দূতাবাস স্থাপন বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০১২ সাল থেকেই মূলত ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিস ২০১৫ সালের মে মাসে এই স্বীকৃতি প্রদান করেন। এছাড়াও ২০১৪ সালে পোপ ফ্রান্সিস মাহমুদ আব্বাস এবং শিমন পেরেজকে এক বিশেষ প্রার্থনায় অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানিয়েছিলেন ভ্যাটিকানে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ