শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

গরুর সংস্পর্শে সর্দি-কাশি ভালো হয়: রাজস্থানের মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vasudev-devnaniআওয়ার ইসলাম: ভারতের রাজস্থান প্রদেশের শিক্ষামন্ত্রী ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী বাসুদেব দেবনানি বলেছেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেনকে শ্বাস হিসেবে গ্রহণ ও ত্যাগ করে। দেশটির জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেবনানি বলেছেন, গরুই একমাত্র প্রাণী যে শ্বাস-প্রশ্বাসের কাজে অক্সিজেন নেয় এবং ত্যাগ করে। এজন্য মানুষকে গরুর বৈজ্ঞানিক তাৎপর্য বুঝতে হবে।

শনিবার রাজ্যের হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজস্থান শিক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী বলেছেন, গরুর কাছে গেলে সর্দি-কাশির মতো রোগ ভালো হয়ে যায়। একই সঙ্গে পুরো দেশে গরু সংরক্ষণ ও উন্নয়নে যুবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজস্থানের এই শিক্ষামন্ত্রীর দাবি, গরুর গোবরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ রয়েছে।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র প্রাণী হিসেবে গরু সুরক্ষার বিষয়টি দেশটিতে রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। গত বছর দেশটির কট্টরপন্থী হিন্দুরা গরু জবাই ও হত্যার দায়ে বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ