মুসা আল হাফিজ
কবি, কলামিস্ট ও গবেষক
আমেরিকান মুসলমানদের উচিত ইতিহাসের দিকে গভীরভাবে নজর দেয়া। সেখান থেকে খুঁজে আনতে হবে আমেরিকার সাথে নিজেদের শেকড়ের যুগসূত্র। ট্রাম্পগণ যাকে স্বীকারই করতে চাইবে না। কিন্তু অব্যাহতভাবে অনুসন্ধান করতে থাকা মুসলিমদের দায়িত্ব।
অনুসন্ধানী মুসলিম দেখবেন, আমেরিকা ও কানাডার টেক্সট বইয়ে কলম্বাসপূূর্ব যুগ সম্পর্কে কিছুই পড়ানো হয় না। যেন এর আগে আমেরিকার কোনো ইতিহাস নেই। এ সময়ের নাম দেয়া হয়েছে প্রি কলম্বিয়ান যুগ। এ নিয়ে না আছে তেমন কোনো চর্চা, না আছে বিশেষ কোনো গবেষণা। বরং এ সময়টাকে কবরের তলে চাপা দিতে পারলেই যেন আমেরিকান ঐতিহাসিকদের আরাম।
১৪৯২ সালে কলম্বাসের আবিস্কারের আগে আমেরিকার কোনো ইতিহাস আসলেই কি নেই? দেশপ্রেমিক মুসলিম সে অনুসন্ধানে এগিয়ে আসুন। জাতির ইতিহাস তার আত্মপরিচয় নিশ্চিত করে। নিজেদের আবিষ্কারের জন্য একটি জাতি শত শত বছর আগের ইতিহাস খনন করে। সভ্যবিশ্বে এ প্রবণতা খুবই নমস্য। শিক্ষা, সংস্কৃতি ও প্রত্নতত্ত বিভাগ এ খাতে অর্থ ঢালে।প্রণোদনা যোগায়, পৃষ্ঠপোষকতা করে। দরিদ্র দেশেও এমনটি হয়। কিন্তু আমেরিকার মতো একটি দেশে ১৪৯২ সালের পূর্ববর্তি ইতিহাস নিয়ে চর্চা ও অনুসন্ধান হয় না বললেই চলে। রহস্য! এর আগে মনুষ্য পদস্পর্শ লাভ করেনি আমেরিকা? এর আগে কী সেখানে সভ্যতার কোনো সাড়া ছিলো না? সে সম্পর্কে নেই কোনো প্রাচীন তথ্যসূত্র?
যারা গবেষণায় এগিয়ে আসবেন, তাদের জন্য চমকপ্রদ তথ্য হলো ৯৫৭ সালে মৃত্যুবরণকারী ঐতিহাসিক আল মাসুদীর রচনায় আমরা আমেরিকা সম্পর্কে তথ্য পাচ্ছি। আমরা জানতে পারছি, কলম্বাসের ৫০০ বছর আগে নবম শতাব্দীতে আজকে যে দেশ আমেরিকা, সে অঞ্চলে অবতরণ করেন একদল ভ্রমণবিলাসী মুসলিম। তারা যাত্রা করেন স্পেন থেকে। খলীফা আবদুল্লাহ ইবনে মুহাম্মদের (৮৭১-৯৫৭) আমলে। প্রমাণ কী? প্রমাণ হচ্ছে, বিশ্বইতিহাসের অন্যতম আকরগ্রন্থ ‘দি মেডোজ অব গোল্ড এন্ড কোয়ারিস অব জুয়েলস।’ বইটির লেখক আল মাসুদি।
তিনি জানান 'কর্ডোভার মুসলিম নাবিক খাসসাস ইবনে সাইদ ইবনে আসওয়াদ ৮৮৯ সালে স্পেনের ডেলভা বা বর্তমান প্যালস থেকে জাহাজে পাল তুলে আটলান্টিক পার হয়ে 'আরদ্বে মজহুল' অজানা জগত বা আজকের আমেরিকায় গিয়ে পৌঁছেন আর ফিরে যান চমকপ্রদ ধনরত্ন নিয়ে। দশম শতকে আবদুর রহমান দ্বিতীয় এর আমলে আরেকদল অাফ্রিকান মুসলিম কুয়াশাভরা অন্ধকার মহাসাগরে পাল তুলে, ডেলভা বন্দর থেকেই। তারা ফিরে আসে অদ্ভুদ ও রহস্যময় দুনিয়া আবিষ্কারের অজানা কাহিনী নিয়ে। এর কয়ে