সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

প্রবাসী আয়ের উপর ৬% করারোপ করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shuraআওয়ার ইসলাম : সৌদি সরকার প্রবাসী রেমিটেন্সের উপর ৬% করারোপ করার  সিদ্ধান্তে নিয়েছে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাবটি আগামী সপ্তাহে সৌদির আরবের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ‘শুরা কাউন্সিল’-তে উঠছে।

সৌদি আরবের সাবেক প্রধান হিসেব রক্ষক হাসান আল-আনকারি প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং শুরার অর্থনৈতিক সংক্রান্ত কমিটি তা অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছর রেমিটেন্সের উপর ৬% করারোপ করা হবে এবং ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে।

আনকারি বলেছে, করারোপের উদ্দেশ্য হলো প্রবাসীদের সৌদি আরবে নিয়োগে উদ্বুদ্ধ করা।

প্রস্তাবে বলা হয়েছে, এ খাত থেকে অর্জিত অর্থ ‘সৌদি আরাবিয়ান মনিটরি অথরিটি’ ফান্ডে জমা থাকবে।

একজন প্রবাসী সৌদি ত্যাগ করার সময় সর্বোচ্চ কী পরিমাণ অর্থ নিয়ে ফিরতে পারবে তার পরিমাণ নির্ধারণেরও কথা বলা হয়েছে।

সূত্র : আরব গেজেট

-এআরকে