সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

অন্ধবন্ধ সময়ের সাদাবৃত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদ আবদুল্লাহ মামুন

sadabrittoলেখার রয়েছে একটি অদ্ভুত প্রভাব সৃষ্টিকারী শক্তি। লেখনীর মাধ্যমে লেখকের ভাব-অনুভূতি, এমনকি হৃদয়ের স্পন্দনও পাঠকের মধ্যে প্রবেশিত হয়। অনেক সময় পাঠক নিজেও অনুধাবন করতে পারেন না, সেই নিবেশিত শক্তি সম্পর্কে। লেখা সম্পর্কে হযরত সাইয়েদ আবুল হাসান আলি নদভি রহ.-এর এমন অভিমত যে কতটা বাস্তব; তা আর নতুন করে বলার কি! সচেতন লেখকপাঠক মাত্রই এ সত্যটি জানেন। মানেনও।

বলতে ভালো লাগছে, বাংলা ভাষার প্রতি এ সময়ের কওমিসমাজ কিছুটা হলেও দৃষ্টি দিয়েছেন। কেউ কেউ মনোযোগী হয়ে উঠেছেন বেশ। পুরো দমে মনোনিবেশ করে আছেন কেউ কেউ। কওমিআলেমদের নতুন নতুন রচনা ও প্রকাশনা এর উজ্জ্বল-সুন্দর প্রমাণ। কিছু কিছু বিষয়ে বর্তমান সময়ে আমাদের লেখার পরিমাণ মোটামুটি ভালো। সেইসঙ্গে এ কথাও স্বীকার করতে লাজ নেই, আমরা নবীন-তরুণরা তেমন করে এগিয়ে যেতে পারছি না। এ ক্ষেত্রে যে আমাদের খামতি রয়েছে মানতেই হবে। কিন্তু যে কথাটা এখন বোধ হয় বলার সময় হয়েছে, আমাদের কিছু স্বপ্নবান বন্ধু বসে নেই। লেখালেখি নিয়ে রয়েছে যাদের অদম্য স্বপ্ন-সাহস। আছে যাদের বুকে একমাঠ প্রত্যয় ও প্রয়াস। তারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে নিচ্ছেন অন্যদেরও। সাম্প্রতিক সময়ে এর একটি ছোট্টসুন্দর নযির- সাদাবৃত্ত।

শান্তি ও সুন্দরের ইসলামকে কলুষিত করার হীন শঠতায় বিশ্বব্যাপী মরিয়া শয়তানের দোসররা। পরমাণু অস্ত্র ও মৌলবাদের মতো ছুঁতা দিয়ে দেশে দেশে মুসলিমনিধন করেছে। এখন তাদের বর্তমান আবিষ্কারের নাম- জঙ্গিবাদ। শাশ্বত-উজ্জ্বল ইসলামকে মলিন করার অপচেষ্টা কালে কালে হয়েছে অনেক। বিশ্বজুড়ে ইসলাম ও মুসলমানকে সন্ত্রাস ও জঙ্গিপনার লেভেলে আবিল করার যে মরিয়া অপচেষ্টা ও জঘন্য ফন্দি চলছে, এতে হক ও সত্যের কোনো ক্ষতি হবে না। আখেরে বরবাদ হবে তো শয়তানের হতভাগা দোসররাই। আগুনে ফু দিলে মুখ তো জলসাবেই। এ তো চির সত্য কথা।

শয়তানের দোসরদের নতুন চক্রান্ত জঙ্গিবাদের সরব প্রতিবাদ জানাতে সমবেত হয়েছেন বাংলাদেশের একদল ছড়াকার ও কবি। তাদের সমন্বিত প্রয়াসের নাম- সাদাবৃত্ত। এতে রয়েছে ৪৪টি ছড়াকবিতা।

লিখেছেন : মঈন মুরসালিন, লোকমান আহম্মদ আপন, জিসান মেহবুব, ফাহিম মুহাম্মদ আতাউল­াহ, সৈয়দ শরীফ, নুরুল ইসলাম খান, মুহাম্মদ ইমান উদ্দিন, সৈয়দ আমির আলী, শাকীর এহসানুল­াহ, সুলাইমান সাদী, আমিন হানিফ, হাসান আল মাহমুদ, কামরুল আরেফিন, শামসুল ইসলাম দুলাল, নকীব মাহমুদ, দীদার মাহদী, আবদুল­াহ আশরাফ, শরিফ আহমাদ, মাসুমা আক্তার রুমা, জাà¦