মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জাপানে প্রদত্ত ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য সম্পর্কে যা বললেন কবি মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Masudআওয়ার ইসলাম: সম্প্রতি জাপানে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্যোশাল মিডিয়ায় এর ব্যবচ্ছেদ করছেন অনেকেই। এরই প্রেক্ষিতে প্রাচ্যবাদ বিশেষজ্ঞ কবি মুসা আল হাফিজও মতামত ব্যক্ত করেছেন।

জাপানের ওই সম্মেলনে মাওলানা ফরীদ উদ্দীস মাসঊদ তার বক্তব্যে বলেছেন, ‘জিহাদ তাকে বলে, যা আল্লাহর দেওয়া কুরআনের যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজের নফসের (আত্মার) সাথে যুদ্ধ করে। খারাপ কাজ থেকে দূরে রাখে।’

সমালোচনা করে কবি মুসা আল হাফিজ বলেন, এ হচ্ছে ইসলামের প্রাচ্যবাদী পাঠ। প্রাচ্যবাদ বরাবরই ইসলামকে নতুনভাবে সংঙ্গায়িত করে। ইসলামের প্রতিটি পরিভাষাকে আপন জায়গা থেকে সরিয়ে দেয়। মোসাদ-সিআইএ ব্রান্ডিং করে যে ইসলামের, সে খোদা প্রদত্ত 'ইসলাম' এর প্যারালাল ইসলাম।

কুরআন-সুন্নাহ একটি বিষয়কে যেভাবে দাঁড় করায়, এখানে দাঁড় করানো হয় ভিন্ন জায়গায়। ফলে ইসলামের নতুন আরেকটি রুপ তৈরি হয়। নতুন রুপটি আদি ও অকৃত্রিম 'ইসলাম'কে চ্যালেঞ্জ করতে থাকে। এভাবেই তত্তিয় যুদ্ধে এগুতে থাকে খ্রিস্ট্রিয়-জায়নবাদী ডক্ট্রিন। এ ডক্ট্রিন প্রাচ্যবিদদের ঘাড়ে সওয়ার হয়ে দুনিয়াময় ঘুরে বেড়ালেও মুসলিম কণ্ঠে তার প্রতিধ্বণি নতুন নয়।

এই তো আরেকবার শুনলাম। মাসউদ সাহেব যা বলেছেন, শরিয়ার ভাষ্য নয়, এতে উচ্চারিত হয়েছে যারা তাঁকে আমন্ত্রণ করেছেন, তাদের পছন্দের ভাষ্য। জিহাদ অবশ্যই সন্ত্রাস নয়। আইএস, জেএমবি যা করছে, তা অবশ্যই জিহাদ নয়। কিন্তু ফরীদ উদ্দীন মাসউদ সাহেব যেভাবে জিহাদকে পেশ করেছেন, তা অবশ্যই যথার্থ নয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ