মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইলমে ওহীর শিক্ষা যতদিন টিকবে ততদিন পৃথিবী টিকে থাকবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemi_nurআওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব আাল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ইলমে ওহীর শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা, আর এই শিক্ষা ব্যবস্থা যতদিন অব্যাহত থাকবে ততদিন পৃথিবীও টিকে থাকবে। ইলমে ওহীর শিক্ষা বন্ধ হয়ে গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। মুসলমানরা তাদের আসল পরিচয় ভুলে দুনিয়ার চাকচিক্যে ডুবে রয়েছে। ঈমানী বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না। মুসলমানদের ঈমান মজবুত করে আখেরাতের জিন্দেগী গঠন করতে হবে। মুসলমানদেরকে যেনতেন ভাবে জীবন পরিচালনা করলে চলবে না, ঈমানের সাথে মৃত্যু না হলে জীবনের কোন মূল্য নেই। ঈমানের সাথে মৃত্যু হতে চাইলে তাকওয়ার ভিত্তিতে জীবন চালাতে হবে।

তিনি আরও বলেন, ইলমে নববীর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত কওমী মাদরাসাগুলো দুনিয়াব্যাপী মানুষকে তাকওয়ার উপর চলার পথ প্রদর্শন করছে। অনেকেই মাদারিসে কওমীকে গালমন্দ করে, এটা তাদের ঈমানের জন্য চরম ক্ষতিকর। এজন্য ঈমানহারা হয়ে কুফরীর মৃত্যুও হতে পারে। আরবী ও ইংলিশ মিডিয়ামে মাদরাসা মারকাজুল হিদায়াহ ঢাকা দারুল ঊলুম দেওবন্দের নকশে কদমে পরিচালিত একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান। এর সাথে সম্পৃক্ততা রাখতে অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।

শনিবার সকাল ৯টায় রাজধানীর রায়েরবাগ মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকা-এর ছবক উদ্বোধনী বিশেষ দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদরাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী বাকি বিাল্লাহ’র পরিচালনায় মাওলানা ইসমাঈল মামুন ও মুফতি আনোয়ার হুসাইনসহ মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ মাদরাসার পরিচালনা কমিটি, ছাত্র শিক্ষকসহ সকলের জন্য বিশেষ দুআ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ