
শায়খ হারুন আযিযী নদভি ১৯৭১ ইসায়ি সনে পহেলা ফেব্রুয়ারি রামু থানার গর্জনিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৯০ সালে চট্রগ্রাম বাবুনগর মাদরাসা থেকে তাকমিলে হাদিস সমাপনান্তে “তাখাসসুস ফি উলূমিল হাদিস” এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নদওয়াতুল উলামা লখনৌ আরবি সাহিত্য বিভাগে ভর্তি হয়ে “তাখাচ্ছুছ ফিল আদাবিল আরাবি”তে কৃতিত্বের সাথে মাষ্টার্স সম্পন্ন করেন। পঞ্চাশের অধিক আরবি ও বাংলা কিতাবের রচয়িতা ও সম্পাদক। বর্তমানে বাহরাইনস্থ জামে আব্দুল্লাহ ইয়াতিম বারবারে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। বাহরাইনের সুপ্রসিদ্ধ দাওয়াতী প্রতিষ্ঠান ডিসকভার ইসলাম (Discover Islam)-এ দাঈ, রিচার্স স্কলার এবং বাংলা বিভাগের সভাপতি হিসেবে কর্মরত আছেন। সেখানকার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুরশিদে দ্বীনি ও ওয়ায়েয হিসেবে নির্বাচিত মুবাল্লিগ। ডিসকভার ইসলামের তত্ত্বাবধানে জেলখানা ভিজিটের কাজ করেন। রামাযান মাসে এফএম রেডিওতে উর্দু ভাষায় লেকচার প্রদান করেন। প্রবাসী বাংলাদেশিদের মাঝেও দ্বীনি দাওয়াত নিয়ে ছুটে বেড়ান মসজিদে মসজিদে ও বিভিন্ন সভা সেমিনারে। সম্প্রতি আল রাজি কোম্পানী কর্তৃক ঘোষিত রচনা প্রতিযোগীতায় আর্ন্তজাতিক পুরস্কার লাভ করে আরব বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন। ARCAPITA ইনভেস্টমেন্ট এজেন্সীর গ্লোবাল হেড অব এফএমজি ও পরিচালক জনাব মুহাম্মদ এ মুঈজ চৌধুরী বলেন শায়খ হারুন আজিজ নদভি প্রবাসে বাংলাদেশিদের মর্যাদাকে সমুন্নত করেছেন। বাহরাইন সফরকালীন এ মহান ব্যাক্তিত্বের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ourislam24.com -এর প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান।
আওয়ার ইসলাম : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
শায়খ হারুন আযিযী নদভি : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আওয়ার ইসলাম : আপনার জন্মস্থান ও পরিচয় সম্পর্কে কিছু বলবেন।
শায়খ হারুন আযিযী নদভি : ১৯৭১ ইসায়ি সনে পহেলা ফেব্রুয়ারি রামু থানার গর্জনিয়া গ্রামে আমার জন্ম হয়। জন্মের পর আমার আব্বাজান রহ. তাঁর শায়খ ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ মুহাম্মদ হারুন বাবুনগরী রহ. নামে আমার নাম রাখেন মুহাম্মদ হারুন । আমার পূর্বপুরুষগণ দুনিয়া বিà