সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসছে শাহাদাৎ শাহেদের কিশোর কবিতার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sahadat_sahedসফিকুর রহমান: প্রতিশ্রুতিশীল তরুণ লেখক শাহাদাৎ শাহেদ, অমর একুশে গ্রন্থ মেলা-২০১৭ তে প্রকাশ হচ্ছে তার কিশোর কবিতার বই ‘গুগলের পেটে আঁকা ভূগোলের ম্যাপ’।

দীর্ঘ সময় ধরে জাতীয় দৈনিকসহ অন্যান্য মাসিক ও সাহিত্যের ম্যাগাজিনে লিখে চলছেন এই লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই লেখক জানান ‘শিশু-কিশোরদের পিঠ বুলিয়ে তাদেরকে শিক্ষা দেয়া সাহিত্যের উদ্দেশ্য নয়; তাই তিনি তার পাঠকদের জন্য বিশাল কল্পনার জগৎ তৈরিতে বেশি মন দেন। খেলাচ্ছলে মনন বিকাশেই তার দৃষ্টি।’

শামীম আরেফীনের প্রচ্ছদ ও অলংকরণে ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে বইটি। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৬৪৪ নং স্টল ও বাংলা একাডেমীর লিটল ম্যাগাজিন চত্বরের ২ নং স্টলে পাওয়া যাবে ‘গুগলের পেটে আঁকা ভূগোলের ম্যাপ।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ