শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজের বেসরকারি খরচ নূন্যতম ৩ লাখ ১৯ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj7আওয়ার ইসলাম: এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিজনের হজের নূন্যতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ খরচ কোরবানি ছাড়া।

রাজধানীর নয়া পল্টনের এক রেস্তোরায় বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ন্যূনতম হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, হজের সর্বনিম্ন মূল্য জনপ্রতি তিন লাখ ১৯ হাজার ৩৫০ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রত্যেককে কুরবানির খরচ বাবদ ৫০০ সৌদি রিয়েলের সমপরিমান ১০ হাজার ৭৫০ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা মৌলিক খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। এর সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ যোগ করে ন্যূনতম এই ব্যয় ধরা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা। গত বছর এই খরচ ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ- ১ এর আওতায় হজে যেতে এবার ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে।

চাঁদ দেখাসাপেক্ষে এবার হজ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে।

হজ্জ এজেন্সির অ্যাকাউন্টে সরকার ঘোষিত সময়সীমার মধ্যে সর্বনিম্ন প্যাকেজের টাকা জমা দিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ