শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাস্টিন ট্রুডোর জন্য পাকিস্তানিদের ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trudo-2আওয়ার ইসলাম : পাকিস্তানে ট্রাকচিত্র বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। বিশেষত পাকিস্তানের উত্তর অঞ্চলে। বিশ্বব্যাপী পাকিস্তানের ট্রাক চিত্রের পরিচিতি ও সুখ্যাতি রয়েছে। পাকিস্তানিগণ তাদের ভালোলাগা, ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেন ট্রাক চিত্রের মাধ্যমে।

সাধারণ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, জাতীয় বীর, জাতীয় কবি, জাতির পিতা, ক্রিকেটার ও প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ছবি আঁকা হয় ট্রাকের পেছনে। কিন্তু এবার ব্যতিক্রম হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রথম বারের মতো কোনো অপাকিস্তানি স্থান পেলো পাকিস্তানিদের ভালোবাসার রেখা চিত্রে।

আর কেনোই হবেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন দেশ থেকে মুসলিম বিতাড়নের পরিকল্পনা করছেন, তখন নিজ দেশে মুসলিমদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

কানাডা মসজিদে হামলার তীব্র সমালোচনা করেছেন এবং মুসলিমদেরকে কানাডিয়ান সমাজের অপরিহার্য অংশ বলেছেন।

তারপরও পাকিস্তানি বলে কথা। ট্রুডোর প্রতি ভালোবাসা প্রকাশের মাত্রা যেনো সীমা অতিক্রম করলো। তারা ট্রুডোর এমন ছবি এঁকেছেন, স্বয়ং ট্রুডোও হয়তো তা দেখে অবাক হবেন।

পাকিস্তানিগণ ট্রুডো উপস্থিত করেছেন, মসজিদে, ঈদের জামাতে; এমনকি বিরানি হাউজের টেবিলে।

আসলেই পাকিস্তানিরা সব পারে!

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ