বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাদ্দাম হোসাইন জীবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Saddamআওয়ার ইসলাম : ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনকে ফাঁসি দেয়া হয় অনেকটা প্রকাশ্যে দিবালোকে। ২০০৬ সালে তার ফাঁসির দৃশ্য সরাসরি সম্প্রচার করে ইরাকে জাতীয় টেলিভিশন। এরপর অনেক বিস্মৃত হয়েছেন ইরাকের লৌহ মানবখ্যাত এ শাসক। তার মৃত্যু নিয়েও নেই কোনো সংশয়।

কিন্তু সাদ্দাম হোসেনের এক বন্ধু দাবি করেছেন জীবিত আছে সাদ্দাম হোসাইন। এমনকি তার সঙ্গে ২০০৬ সালের পর এ পর্যন্ত চারবার দেখাও নাকি হয়েছে।

মিশরীয় সাংবাদিক আনিস আদদেগদি দাবি করেছেন, সাদ্দাম হোসাইন এখনো বেঁচে আছেন এবং সে ইরাক পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে সে এমনটি দাবি করে। ৫৬ বছর বয়সী দেগদি সাদ্দাম হোসাইনের ঘণিষ্ঠ হিসেবে পরিচিত আরব বিশ্বে।

[caption id="attachment_26296" align="aligncenter" width="840"]258 মিশরীয় সাংবাদিক দেগদি[/caption]

দেগদি বলেন, ২০০৬ সালের পর সাদ্দামের সঙ্গে আমার চারবার সাক্ষাৎ হয়েছে। প্রথমবার ২০১০ মুয়াম্মার গাদ্দাফির সেনা কমান্ড ‘বাবুল আজিজ’-এ। দ্বিতীয় ও তৃতীয় বার লিবিয়ার ত্রিপলিতে সাক্ষাৎ হয় এবং চতুর্থবার সাক্ষাৎ হয় ইরানের রাজধানী তেহরানে। দেগদি বলেন, সাদ্দাম হোসাইন বেশি তেহরানেই অবস্থান করেন। কেননা ইরান সরকার তাকে সহযোগিতা করে থাকে। তবে সে কোথাও স্থির থাকে না।

সূত্র : ডেইলি স্টার, ইউকে

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ