মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

যখন আমি মৌরিতানিয়া গেলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tariq_jamilআবিদ আনজুম: দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট দায়ী মাওলানা তারিক জামিল সম্প্রতি এক বয়ানে ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন মৌরিতানিয়ার এ ঘটনা আমাকে অবাক করেছে। দেশটির প্রতি আমার শ্রদ্ধ ও ভালোবাসা বেড়ে গেছে।

মাওলানা তারিক জামিল বলেন, রাসুলে আকরাম সা. দীনি দাওয়াতে সব সময় নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উম্মতকে এটি থেকে সর্বদা সতর্ক করেছেন। তিনি বলতেন, হে আমার উম্মত! তোমরা কখনো নামাজ ছাড়বে না।

কিন্তু আজ সারা বিশ্বে ৯০ ভাগ মুসলিম ঠিকমতো নামাজ পড়ে না।

তারপর মাওলানা তারিক জামিল বলেন, মৌরিতানিয়া নামে একটি ছোট্ট দেশ আছে। যেটি আমাকে বেশ অবাক করেছে। কারণ সেখানে আমি কোনো বেনামাজি ব্যক্তিই দেখিনি।

মৌরিতানিয়া উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। সরকারিভাবে যা একটি ইসলামি প্রজাতন্ত্রে পরিচালিত। রাজধানীর নাম নুওয়াকশুত। রাষ্ট্রীয় ভাষা আরবি। এখানকার জীবনাচারের সঙ্গে আরব ইসলামি ঐতিহ্য ঘনিষ্ঠভাবে জড়িত। চলনে বলনেও তারা পুরোপুরি আরব। কিন্তু আরব দুনিয়ার সঙ্গে এই মানুষগুলোর ঘনিষ্ঠতা তেমনভাবে গড়ে ওঠেনি।

মৌরিতানিয়া ২৮ নভেম্বর ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। আয়তন ১০ লাখ ৩০ হাজার ৭০০ বর্গকিলোমিটার। ২০০৯ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা ৩২ লাখ ৯১ হাজার। জনসংখ্যা বৃদ্ধির হার ২.৪%।

২০১০ সালের হিসাব অনুযায়ী জিডিপির পরিমাণ ৬ হাজার ৬৫৫ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ২ হাজার ৯৩ মার্কিন ডলার। মুদ্রার নাম উগুইয়া। জনসংখ্যার ৯৯.১ শতাংশই মুসলমান।

সূত্র: কুদরত ডটকম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ