শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

নেতাজির ড্রাইভার কর্নেল নিজামুদ্দিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nijam

আওয়ার ইসলাম : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রবীণ সৈনিক এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ড্রাইভার কর্নেল নিজামুদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ১১৭ বছর৷

ভারত স্বাধীন করার স্বপ্নে নেতাজীর সঙ্গেই তিনি প্রাচ্যের রণাঙ্গনে অংশ নিয়েছিলেন৷  ১৯৪৩-৪৫ সাল পর্যন্ত ছিলেন নেতাজীর সহযোদ্ধা৷ আজাদ হিন্দ বাহিনীর কর্নেল পদ পেয়েছিলেন তিনি৷

জীবিত অবস্থায় কিংবদন্তী হিসেবে পরিচিত হন কর্নেল নিজামুদ্দিন৷  ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের একজন৷  উত্তরপ্রদেশের আজমগড় জেলার মুবারকপুরেই থাকতেন প্রবীণতম এই স্বাধীনতা সংগ্রামী৷  বার্ধক্য জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷
nijam-2

বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে৷  এই বিতর্কের  জট খোলে নি৷  তবে কর্নেল নিজামুদ্দিনের দাবি ছিল, স্বাধীনতার পাঁচ দিনের মাথায় অর্থাৎ ২০ অগস্ট ১৯৪৭ সালে সুভাষচন্দ্রের সঙ্গে দেখা হয়েচিল৷  বার্মা (মায়ানমার)- তেই এই সাক্ষাৎ হয়েছিল৷ এমনই জানিয়েছিলেন তিনি৷

প্রয়াত কর্নেল নিজামুদ্দিনের স্ত্রী জেবউন্নিসার বয়স বর্তমানে ১০৭ বছর৷

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ