সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

নবীজী সা. পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী: মাওলানা খুরশিদ আলম কাসিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2586ইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খুরশিদ আলম কাসিমি বলেন- "নবীজী সা. কে কাফেররা পাগল বলেছে। আল্লাহ শপথ করে জানিয়ে দিয়েছেন- নবীজী সা. পাগল নন; নবীজী সা. কুলজাহানের মধ্যে সুন্দর, শ্রেষ্ঠ ও উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। তথাপি কাফেররা পিয়ারা নবীজী সা. কে গালি দিতে কুণ্ঠাবোধ করেনি, এদের প্রেতাত্মাদের জন্যে উম্মতের উলামায়ে কেরামকে গালি দেয়া কঠিন কিছু নয়। আসলে পাগলেরাই রাসূলকে সা. গালি দিতো। যমানার পাগলেরা আলেমেদেরকে গালি দেয়।"

জেনে রাখুন- "রেসালাতের দ্বারা রাসূলের সা. গতিপথ হয় আরশে আযীমের দিকে আর রাসূলের সা. সাহচর্যে উম্মতের উলামায়ে কেরামের গতিপথও আরশে আযীম হয়ে যায়। জাগতিক জ্ঞানে সর্বোচ্চ চন্দ্র-সূর্য পর্যন্ত পৌঁছা যায় আর দিল ভালো হলে আধ্যাত্মিক জ্ঞানে মহান মাওলা পর্যন্ত পৌঁছা যায়।"

তিনি আরোও বলেন- "নেতার কথা বুঝতে মাথা লাগেনা কিন্তু; উলামায়ে দ্বীনের কথা বুঝতে মাথা লাগে। জেনারেল ধারার উচ্চশিক্ষিত লোকেরা যদি বুঝতো- দ্বীনের মধ্যে কী মঝা তবে; দ্বীনওয়ালা না হয়ে মৃত্যুবরণ করতো না, বিধর্মীরা যদি বুঝতো; সকলেই মুমিন হয়ে যেতো।"

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য লোকদের ধন্যবাদ জানিয়ে বলেন- "দেরিতে হলেও তারা বুঝতে পারছেন জঙ্গী কোথায় সন্ত্রাস কোথায়, তাঁদের এউপলদ্ধির জন্যে তাদেরকে সাধুবাদ।"

সিলেট সদর উপজেলা আল-ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিলে উপরোক্ত কথাগুলো বলে।

হাফিজ ক্বাজি জুনাইদ আহমদের সভাপতিত্বে ও মুফতি জাকারিয়া আহমদের পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারি, মাওলানা নজমুদ্দিন কাসিমি, মাওলানা নূরুল হক, রেজাউল করীম জালালী, সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ।

-এআরকে