মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আদালতে ফের হার ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ করে দিয়েছেন ফেডারেল আপিল কোর্ট।

গত সপ্তাহে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করে সিয়াটলের আদালতের দেয়া রায়ই সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন তিন বিচারকের একটি প্যানেল।

তবে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। খবর বিবিসির।

আপিল খারিজ হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'আদালতে দেখে নেব। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।'

সিয়াটলের আদালতের আদেশের পরও ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, 'এ ধরনের আইনি রুলিংয়ের কারণে যুক্তরাষ্ট্র খারাপ ও বিপজ্জনক মানুষে ভরে যেতে পারে।'

এরপরই ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে, যেটি বৃহস্পতিবার খারিজ হল।

তিন বিচারকের যৌথ বেঞ্চ তাদের রুলিংয়ে বলেন, 'সাত মুসলিম দেশের নাগরিকরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত, সরকার তার কোনো প্রমাণ আদালতে দাঁড় করাতে পারেনি।'

আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, 'এ রায় প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের আইন প্রেসিডেন্টসহ সবার জন্য প্রযোজ্য।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ