সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

football2অ্যাঙ্গোলায় এক ফুটবল স্টেডিয়ামের গেট দিয়ে একসঙ্গে শত শত সমর্থক ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১৭ জন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার রাতে অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমের উইজে শহরে সান্তা রিতা ডে সাসিয়া ও রেক্রিয়াটিভো ডে লিবোলোর মধ্যে ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৫৬ জন গুরুতর আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে প্রচুর শিশুও রয়েছে।

গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোস এডুয়ার্ডো ডে স্যান্তোস।

এর আগে ২০১০ সালে আইভরি কোস্ট ও মালাউইয়ের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ১৯ জন। ২০০১ সালে ঘানার আক্রা স্পোর্টস স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ১২৭ জন। ১৯৬৪ সালে পেরু-আর্জেন্তিনা ম্যাচে দু’দলের সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয় ৩২০ জনের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ