মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

অনিয়ম দেখলেই এসএমএস করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anisul-hakঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, যে কোন অনিয়ম দেখলে তা জানিয়ে নাগরিকদের সাথে সাথে এসএমএস করার আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, অমুক আইসা টাকা চাইছে, অমুক জোর করে এটা করতেছে। এসব জানিয়ে একটা এসএমএস করবেন, দেখবেন পরের দিন সকালেই ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেডের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়।

আনিসুল হক এসময় আরও বলেন, কেউ যদি আইনের বাইরে গিয়ে কিছু করে, আপনাদের বহু লোকের কাছে আমার ফোন নম্বর আছে, সবার ফোন নম্বর আছে। একটা এসএমএস করবেন এর বেশি কিছু নয়। নিজের মোবাইল নম্বর ছাড়াও সংশ্লিষ্টদেরও এসএমএস করার কথা বলেন মেয়র।

তিনি বলেন, কোনো অনিয়ম হতে দেবে না সিটি করপোরেশন। কোনো পলিটিকস হতে দেবে না সিটি করপোরেশন। আমরা কারও শত্রু না। আমরা সবার বন্ধু হয়ে কাজ করতে চাই।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিটি করপোরেশনে আসার আহ্বান জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ