মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ঘরে ফিরছে রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingaআওয়ার ইসলাম : মিয়ানমারে সেনাবাহিনীর নেতৃত্বে অমানবিক নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন। সেনা অভিযান ও নির্যাতনের মাত্রা কমায় তারা দেশমুখী হচ্ছে। বিশেষত অবস্থাসম্পন্ন পরিবারগুলো সীমান্ত পাড়ি দিয়ে ফিরে  যাচ্ছেন নিজ নিজ এলাকায়।
বিজিবি ও রোহিঙ্গা ক্যাম্প কমিটির সদস্যদের অনেকেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত কয়েকদিনে মিয়ানমারের ৯শ নাগরিক নাফ নদী দিয়ে নৌকা যোগে স্বদেশে চলে গেছেন। অবস্থাসম্পন্ন এসব লোক সহায়-সম্পদ রক্ষায় স্বইচ্ছায় মিয়ানমারে চলে গেছেন। টেকনাফ-উখিয়ায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এবং বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে অবস্থানরত মিয়ানমারের বিত্তশালী নাগরিকদের অনেকে নিজ দেশে চলে যেতে নানা ভাবে তত্পরতা চালাচ্ছেন।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের সভাপতি ডাক্তার দুুদু মিয়া বলেন, রাইম্যাবিল এলাকার মৌলভী মো. হোছন, রাইম্যাবিল গ্রাম কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ধলু হোছনের পুত্র রশিদ আহমদ, তার পুত্র মৌলভী ছানা উল্লাহ, আনোয়ারা বেগম এবং বুরা সিকদারপাড়া এলাকার জুবেদা খাতুন পরিবার নিয়ে সপ্তাহ খানেক আগেই মিয়ানমার চলে গেছেন। এদের মতো অনেকেই জমি-জমা রক্ষা করতে নিজ দেশে চলে যাচ্ছেন।
লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমির হোছাইন ও সদস্য ফয়েজ মুরব্বী বলেন, এখনও বিত্তশালীদের অনেক আছেন যারা চলে যেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ