শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

ট্রাম্প ‘সীমা লঙ্ঘন’ করেছেন: ফক্স নিউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের টেলিভিশন চ্যানেল ‘ফক্স নিউজ’ ক্ষোভ প্রকাশ করে বলেছে, তিনি ‘সীমা লঙ্ঘন’ করেছেন। মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প দফায় দফায় সমালোচনা করার পর ফক্স নিউজ এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করল। ফক্স নিউজ ট্রাম্পের সমালোচনা করে বলেছে, তার পূর্বসুরী বারাক ওবামা সাংবাদিকদের তীক্ষ্ণ সমালোচনা সহ্য করতে পারতেন।

গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এবং সিএনএন, এনবিসি, এবিসি এবং সিবিএস টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে বিষোদগার করে বলেছেন, এগুলো হচ্ছে “ভূয়া গণমাধ্যম”। তিনি এখানেই থেমে থাকেন নি; এসব গণমাধ্যমকে তিনি আমেরিকার জনগণের শত্রু বলেও উল্লেখ করেছেন।

রোববার হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রিন্স প্রিবাসের সঙ্গে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে ফক্স নিউজের সঞ্চালক ক্রিস ওয়ালেস পরিষ্কার করেছেন যে, ট্রাম্পের প্রশংসা সত্ত্বেও গণমাধ্যমটি প্রেসিডেন্টের পক্ষে নয়। ওয়ালেস বলেন, “দেখুন, আমরা বড় গণমাধ্যম। আমরা প্রেসিডেন্টের সমালোচনা করি। তারাও আমাদের সমালোচনা করতে চান, সেটা ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্ট যখন বলেন যে, ভুয়া গণমাধ্যম আমার শত্রু নয়, এগুলো মার্কিন জনগণের শত্রু, তখন কিন্তু প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ সীমা লঙ্ঘন করেন।”

প্রিবাস এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থনের চেষ্টা করে যুক্তি দেখান যে, এসব গণমাধ্যম নতুন সরকারের কেলেংকারির খবর প্রচার করেছে এবং ভালো কাজগুলো উপেক্ষা করছে। জবাবে ওয়ালেস ফক্স নিউজের মতো রক্ষণশীল গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ওবামার করা সমালোচনার সঙ্গে ট্রাম্পের আক্রমণ করার ধরণ তুলনা করেন। তিনি বলেন, বারাক ওবামাও ফক্স নিউজের সমালোচনা করতেন কিন্তু তিনি কখনো বলেন নি যে, আমরা আমেরিকার জনগণের শত্রু। এটাই হলো ওবামার সঙ্গে ট্রাম্পের প্রার্থক্য।#পার্সটুডে

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ