শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

অস্ত্র রাখতে পারবেন না হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafiz-saidজামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদসহ তার দলের সদস্যদের অস্ত্র-লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান। এখন থেকে দলটির সদস্যরা এমন অস্ত্র রাখা ও বহন করতে পারবেন না।

সরকারি সূত্রে জানা গেছে, একসময় নিরাপত্তাজনিত কারণে আগ্নেয়াস্ত্র রাখার জন্য তার দলের সদস্যদের ৪৪টি লাইসেন্স দেওয়া হয়েছিল। সবক'টি লাইসেন্সই বাতিল করে দেওয়া হয়েছে।

পঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হাফিজ সাঈদের নাম সন্দেহভাজন জঙ্গি তালিকাভুক্ত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহা-ইনসানিয়েতের কাজকর্মও প্রশ্নের মুখে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি থেকেই পাকিস্তানের লাহরে গৃহবন্দি হয়ে রয়েছেন হাফিজ সাঈদ-সহ তার দলের আরও ৪ নেতা। ৯০ দিনের জন্য তারা গৃহবন্দি। এ ছাড়াও সাঈদ-সহ তার সংগঠনের ৩৭জন নেতাকে এগজিট কন্ট্রোল লিস্টে রেখেছে পাক সরকার।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ