শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হোয়াইট হাউজে সংবাদিক প্রবেশে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

white houseবিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি বড় সংবাদমাধ্যমকে একটি অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে ঢুকতে দেয়া হয়নি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের এই প্রেস ব্রিফিংয়ে কেন তাদের বাধা দেয়া হয়েছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে এক বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভুয়া সংবাদ জনগণের শত্রু। টুইটারে তিনি বেশ কয়েকবার সিএনএন,নিউইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিপোর্ট করায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ট্রাম্পের ভাষণের কিছুক্ষণ পরেই শন স্পাইসারের ব্রিফিংয়ে মাত্র কিছু নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমকে ডাকা হয়। সেখানে থাকা সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডানপন্থী বলে পরিচিত ফক্স নিউজ, অল্ট রাইট মুভমেন্টের মুখপাত্র ব্রেইটবার্ট নিউজ, এবিসি, রয়টার্স ও ওয়াশিংটন টাইমসকে সুযোগ দেয়া হয়। বাদ দেয়া হয় সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস, বাজফিড ও গার্ডিয়ানকে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ