শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

ট্রাম্পকে চিঠি লিখলেন আহমদি নিজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmodnijadআওয়ার ইসলাম : ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গতকাল রবিবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। ৩৫০০ শব্দের চিঠিতে তিনি ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং বিভিন্ন কাজের জন্য সতর্ক  করেছেন।
চিঠিটি ইংরেজি ও ফার্সিতে প্রকাশিত হয়েছে তার ওয়েবসাইটে।
গতকাল প্রকাশিত ওই খোলা চিঠিতে তিনি বলেছেন, ট্রাম্পের ভেতরে আমি স্বজাতিপ্রীতি দেখেছি। আহমেদিনেজাদ বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ও জনবিরোধী। ট্রাম্পকে পরামর্শ দিয়ে লিখেছেন, আগের প্রেসিডেন্টদের মতো তিনি যেন পশ্চিম এশিয়ায় নানা বিষয়ে নাক গলিয়ে 'দাম্ভিকতা'র পরিচয় না দেন।
নিষেধাজ্ঞার বিরোধিতা করে তিনি বলেছেন, আমেরিকার উন্নয়নে ইরানিদের অবদান কম নয়। আমেরিকা সবার। নারীদের প্রসঙ্গে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিয়ে আহমেদিনেজাদ লিখেছেন, 'ইতিহাসের যে কোনো মহান মানুষ মহিলাদের সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়েছেন। তাদের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছেন।'
প্রসঙ্গত, ইরানে অনেকেই ট্রাম্প ও আহমেদিনেজাদের মধ্যে মিল খুঁজে পান। ২০০৫ সালে উল্কাগতিতে উত্থান হয় তার। দেশে কট্টর ধর্মীয় শাসন এবং গরিব মানুষের জন্য কিছু জনপ্রিয় ছাড় দিয়ে তার এ ক্ষমতায় আসা সমালোচনার সম্মুখীন হয়।
সূত্র : পলিটিকো
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ