সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

চাঁদের যাত্রী পরিবহন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moon
আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের বেসরকারি রকেট কোম্পানি স্পেস এক্স ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে তারা চাঁদে যাত্রী পরিবহন শুরু করবে। এরই মধ্যে দুজন আগামী বছরে চন্দ্রভ্রমণের জন্য অর্থ জমা দিয়েছেন।

২০১৮ সালের শেষের দিকে স্পেস এক্স ব্যক্তি পর্যায়ে চন্দ্রভ্রমণ কার্যক্রম শুরু করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্তা এলন মাস্ক জানিয়েছেন, চাঁদে যাত্রী পরিবহনের এটি একটি পরীক্ষামূলক অভিযান।

তিনি আরও বলেন, ‘চাঁদে পদার্পণের ৪৫ বছরের মধ্যে এটাই প্রথম সাধারণ মানুষের জন্য চাঁদে যাওয়ার সুযোগ।’
তবে ওই দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি স্পেস এক্স।
moon
এলন মাস্ক আরও জানান, 'নাসার সহায়তায় এই অভিযান পরিচালিত হবে। অতীতের যেকোনো অভিযানের তূলনায় এটি দ্রুত সময়ে শেষ হবে।' অতীতের অভিযানগুলোর তুলনায় এটি কম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
চলতি বছরেই তারা চাঁদে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। মহাকাশ যান ও যাত্রীদের ফিটনেস পরীক্ষাও এ সময়ে সম্পন্ন করা হবে।
চাঁদে যেতে তৈরি ওই দুই যাত্রীর নাম গোপন রাখা হলেও রকেট কোম্পানিটি জানিয়েছে, তারা পরস্পরকে চেনেন এবং হলিউডের কেউ নন।
সূত্র : বিবিসি
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ