মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ধর্ষকদের নাম জানাবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dharshakধর্ষক ও যৌন নির্যানতাকারীদের নাম ঠিকানা প্রকাশের উদ্যোগ নিয়েছে ভারত। ঢাকঢোল পিটিয়েই নাকি ঘোষণা করা হবে তালিকা।

যৌন নির্যাতনের অভিযোগে আগে যাদের শাস্তি হয়েছে, এখন যারা দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের সকলের নামের একটি তালিকা বানিয়ে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কেরলের রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি পি সথাশিবম বুধবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ওই তালিকায় রাজ্যের যৌন নির্যাতনকারীদের নামধাম, ঠিকানাসহ তাদের খুঁটিনাটি বিবরণ জানিয়ে দেওয়া হবে। আর যাতে রাজ্যের মানুষ সে সম্পর্কে একেবারেই অন্ধকারে না থাকেন, সে জন্য ওই তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাজ্যের চতুর্দশ বিধানসভার চতুর্থ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ দিন কেরলের রাজ্যপাল বলেন, 'দেশে এমন পদক্ষেপ এই প্রথম। যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট তাদের জন্য একটি আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করবে। '

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ