মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এরশাদরে সঙ্গে আমাদের জোট হচ্ছে না: মুফতি মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfuz

আওয়ার ইসলাম : সম্প্রতি এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের জোটবদ্ধ হওয়ার খবরকে অস্বীকার করেছেন দলটির মহাসচিব মুফতি মাহফুজুল হক। তিনি বলেছেন, এরশাদের সঙ্গে আমাদের কোনো জোট হচ্ছে না। তার সঙ্গে এ ব্যাপারে কোনো যোগাযোগ বা কথা হয় নি।

বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দলের হুসাইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাতের ছবি মিডিয়ায় প্রকাশিত হলে গুঞ্জন ওঠে শায়খুল হাদিসের খেলাফত মজলিস এরশাদের জোটে যোগ দান করছে।

কিন্তু বিষয়টি অস্বীকার করেন মুফতি মাহফুজুল হক। তিনি আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন এরশাদের সঙ্গে আমাদের জোট গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয় নি।

[caption id="attachment_28256" align="aligncenter" width="761"]bkm8 আলোচনার সূত্রপাত এ ছবি থেকেই[/caption]

গণমাধ্যমের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘এরশাদ বারবার জোট গঠনের কথা বলছে এবং এমন সময় আমরা তার সাথে দেখা করি। সম্ভবত এ কারণে মিডিয়ায় গুঞ্জন উঠেছে আমরা জোট করছি।’

তিনি আরও বলেন, ‘এরশাদের সাথে আমাদের সাক্ষাৎ ছিলো আমাদের গণসংযোগ কর্মসূচির অংশ। সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী গণসংযোগ করছে। গণসংযোগ ব্যতীত অন্য কোনো বিষয়ে আমাদের আলোচনা হয় নি।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ