শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

park_giunদক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হেইকে বরখাস্ত করেছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির কোনো প্রেসিডেন্টকে বরখাস্তের ঘটনা এটাই প্রথম। খবর এএফপি, রয়টার্স, বিবিসির।

শুক্রবার দুর্নীতির কেলেংকারির জেরে পার্ককে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

রায়ে সাংবিধানিক আদালত বলেছেন, 'পার্কের কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে বরখাস্ত করা হল।'

পার্কের অভিশংসনের পক্ষে সাংবিধানিক আদালত রায় দেয়ায় দেশটিতে মে মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।

গত বছরের ডিসেম্বরে পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা।

দুর্নীতির কেলেংকারির ঘটনায় গণআন্দোলনের মুখে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

পার্লামেন্টে পার্কের অভিশংসনের পক্ষে ভোট পড়ার পর থেকে প্রধানমন্ত্রী হওয়া কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ