সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাঁড়িয়ে পানি পান করা কি হারাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Waterআওয়ার ইসলাম : প্রয়োজনে অনেক সময় আমাদের দাঁড়িয়ে পানি পান করতে হয়। আবার অনেকের মধ্যে দাঁড়িয়ে পানি করার অভ্যাসও দেখা যায়। বসার সুযোগ থাকার পরও তারা দিব্যি দাঁড়িয়ে পানি পান করে।

ইসলামি শরিয়তের শিষ্টাচার হলো, মানুষ পানি পান করবে বসে এবং ডান হাতে। পান করবে তিন নিঃশ্বাসে ধীরে ধীরে।

স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরু তানজিহ। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন ‘কারও দাঁড়িয়ে পানি পান করা উচিৎ নয়। যদি কেউ ভুলে যায় তাকে অবশ্যই বমি করতে হবে।’ [সহি মুসলিম, হাদিস ৫০২২]

কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পানি করাতে কোন সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি তিনি নিজেই এবং সাহাবাগণ থেকে দাঁড়িয়ে পানি পানের বিবরণও এসেছে।

যা প্রমাণ করে, স্বভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। কিন্তু কোন বিশেষ প্রয়োজনে তা বৈধ আছে। যেমন বসার যায়গা নেই ইত্যাদি।

আমর বিন শুয়াইব তিনি তার পিতা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি। [সুনানে তিরমিজী, হাদীস ১৮৮৩]

কাবশাতুল আনছারিয়্যা রা. থেকে বর্ণিত।একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রবেশ করলেন। তার নিকট একটি ঝুলন্ত পানির পাত্র ছিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে দাঁড়িয়েই পান করলেন। [সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৪২৩]

কৃতজ্ঞতায় : আহনাফ মিডিয়া

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ