মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

কর্মস্থলে ধর্মীয় পোশাক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Religious clothingআওয়ার ইসলাম : ইউরোপের শীর্ষ আদালত রায় দিয়েছে চাকুরিদাতারা তাদের কর্মচারীদের হিজাবসহ ‘যে কোনরকম রাজনৈতিক, দার্শনিক অথবা ধর্মীয় পরিচয় লোকের সামনে দৃশ্যত তুলে ধরে এমন পোশাক বা প্রতীক’ পরা নিষিদ্ধ করতে পারবে।

তবে ইউরোপের বিচার আদালত (ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস) তার রায়ে বলেছে সব কর্মচারীর ‘সাজপোশাক নিরপেক্ষ’ রাখার নিজস্ব নীতির উপর ভিত্তি করে কর্মদাতা প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্ত নিতে হবে।

এটা কোনো একজন ভোক্তার ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে করা যাবে না বলে আদালত বলছে।

কর্মস্থলে হিজাব পরার ব্যাপারে এটি এই আদালতের প্রথম রায়।

বেলজিয়ামে জি ফোর এস কোম্পানির এক রিসেপসনিস্টকে হিজাব পরার কারণে চাকরি থেকে বরখাস্ত করার এক মামলায় ইউরোপীয় বিচার আদালত এই রায় দিল।

বেলজিয়ামের আদালত আইনী ব্যাখ্যার জন্য ইউরোপের সর্বোচ্চ আদালতে এই মামলা হস্তান্তর করেছিল।

সামিরা আচবিতা তিন বছর ওই প্রতিষ্ঠানে চাকর করার পর যখন কর্মস্থলে হিজাব পরতে শুরু করেন, তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তিনি দাবি করেন ধর্মীয় কারণে তার প্রতি বৈষম্য করা হয়েছে।

কিন্তু তার চাকুরিদাতা প্রতিষ্ঠান তাদের কর্মক্ষেত্রের নিয়মবিধি সংস্কার করে কাজের জায়গায় "যে কোনরকম রাজনৈতিক, দার্শনিক অথবা ধর্মীয় পরিচয়বহনকারী পোশাক বা প্রতীক দৃশ্যত তুলে ধরা এবং/অথবা এধরনের বিশ্বাসের প্রদর্শন" নিষিদ্ধ করে দিয়েছিল," বলে ব্যাখ্যা দিয়েছে আদালত।

আদালত বলেছে তাদের নতুন নিয়মবিধিতে "সাজপোশাকে এধরনের বিশ্বাসের প্রদর্শন কোনো একটি ধর্ম বা বিশ্বাসের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য নয়" তাই এটা বৈষম্যমূলক বলে বিবেচিত হবে না।

তারা বলছে ''একটি প্রতিষ্ঠান যদি সরকারি ও বেসরকারি পর্যায়ের সেবাগ্রহণকারীদের কাছে তাদের নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে চায় তাহলে সেটা বৈধ''- তবে জাতীয় পর্যায়ের আদালতকে এটা নিশ্চিতভাবে দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানের নীতি সব কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে কীনা।

এই মামলার ক্ষেত্রে বেলজিয়ামের আদালতকে এটাও নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে যে মিস আচবিতাকে সেবাগ্রহণকারীদের সামনে আসতে হয় না এমন কোন কাজে বদলি করা সম্ভব ছিল কীনা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ