সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

বহু বিবাহের পক্ষে নারী সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jamila al-Ebeidiআওয়ার ইসলাম : ইরাকে বহু বিবাহের বৈধতা চেয়েছেন নারী সাংসদ সদস্য জমিলা এল-এবেইদি। তিনি কারণ হিসেবে বলেছেন ইরাকে বাড়ছে বিধবা, পরিত্যক্ত ও বয়স্ক নারীর সংখ্যা। তাই মানবতার কারণে পুরুষদের বহুবিবাহের বৈধতা দেয়ার জন্য একটি আইন করার প্রস্তাব দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এসব নারীকে আর্থিক ক্ষেত্রে সুবিধা দেয়ার জন্য এমনটা করা উচিত। তাই তিনি বিধবা, তালাকপ্রাপ্ত ও বয়স্ক নারীদের মর্যাদা রক্ষার জন্য পুরুষদের বহুবিবাহ বৈধতা দেয়ার আইন করার প্রস্তাব করেছেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পুরুষদের আর্থিক সুবিধা দেয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে, যাতে তারা একের অধিক নারীকে বিয়ে করতে পারেন।

রোববার রাজধানী বাগদাদে পার্লামেন্ট ভবনে মিডিয়ার কাছে এসব কথা বলেন।

জমিলা বলেছেন, ইরাকে বিভিন্ন কারণে বাড়ছে বিচ্ছেদপ্রাপ্ত নারীর সংখ্যা। এতে বড় রকমের একটি সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। নারীরা পড়ছেন আর্থিকভাবে ভয়াবহ এক সঙ্কটের মুখে। তাই নিজের প্রস্তাবের পক্ষে অন্য এমপিদের সমর্থন চেয়ে জমিলা বলেন, যেসব পুরুষ স্বেচ্ছায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন বা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি নারী এমপিদের স্মরণ করিয়ে দিতে চাই আইবুড়ো ও বিচ্ছেদপ্রাপ্ত নারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে তাদের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। আমার এসব বোনদের জন্য আমাদেরকে এক-নারী মানসিকতা ত্যাগ করতে হবে।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ