শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump 2ভ্রমণ নিষেধাজ্ঞায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশও স্থগিত করেছে হাওয়াইয়ের একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ওই নির্বাহী আদেশ চালু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়। খবর বিবিসির।

সরকার এই নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে যুক্তি দেখালেও জেলা জজ ডেরিক ওয়াটসন এটাকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়কে নজিরবিহীন বিচারিক কৌশল বলে উল্লেখ করেছেন। ছয়টি মুসলিম দেশের ওপর ৯০ দিনের এবং শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞায় ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন সেই আদেশের ওপরই নতুন করে আদালত নিষেধাজ্ঞা জারি করল।

ট্রাম্প বরাবরই জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সমলোচকরা এই নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলে উল্লেখ করেছেন।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ