শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bongo Bondhuআওয়ার ইসলাম : অসমাপ্ত আত্মজীবনীর পর প্রকাশিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনী গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। বঙ্গবন্ধুর  ৯৮তম জন্মদিন উপলক্ষে তার আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ প্রকাশিত হয়েছে।
৩৩২ পৃষ্ঠার এই গ্রন্থের শিরোনাম হচ্ছে 'কারাগারের রোজনামচা'। এতে বঙ্গবন্ধুর ১৯৬৬সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাস্মৃতি স্থান পেয়েছে। প্রকাশ করেছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কাছে এই গ্রন্থের কপি হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '১৯৬৯সালে কারাগার থেকে মুক্তি দেয়ার সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর লেখা দুইটি ডায়রি আটক করে।' এর একটি ডায়রি ২০০৯সালে তার সরকার ক্ষমতায় আসার পর স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় উদ্ধার হয়। তিনি এই গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানান।

বইটি হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার প্রতিদিনের রাজনৈতিক ও অন্যান্য কার্যক্রম ডায়েরিতে লিপিবদ্ধ করতেন। এমনকি কারাজীবনেও তিনি এটা অনুশীলন করতেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৬৯ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি দেওয়ার সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর লেখা ছয়টি ডায়েরি জব্দ করে। পরে চার ডায়েরি ফেরত দেয়।

অবশিষ্ট দুইটি ডায়েরির একটি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় উদ্ধার করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী।

 

বঙ্গবন্ধুর চীন সফর ও আগরতলা ষড়যন্ত্র মামলার নিয়ে সহসাই আত্মজীবনীর আরও দুটি খণ্ড প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রকাশিত প্রথম খণ্ড হলো ‘অসমাপ্ত আত্মজীবনী’।

বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী প্রকাশ প্রসঙ্গে শামসুজ্জামান খান বলেন, ‘কারাগারের রোজনামচা’ ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপর বাংলা একাডেমির বুক স্টলগুলোতে তা পাওয়া যাবে।

গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং প্রেসসচিব ইহসানুল করিম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ