শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

কাবা শরিফের সামনে বিয়ের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kabaআওয়ার ইসলাম : বিয়ে পাগল মানুষ বিয়ের জন্য সবকিছুই যে করতে পারে তার প্রমাণ দিলেন তুর্কি এক সাংবাদিক। কাবা শরিফের সামনে বিয়ের প্রস্তাব দিলেন নিজের পছন্দের পাত্রীকে। পাত্রীও কম যান না। তিনি তার প্রস্তাব গ্রহণ করেন এবং আনন্দঘন মুহূর্তকে স্মরণী করে রাখতে ক্যামেরা বন্দী হওয়ার প্রস্তাব দেন।

ইউসুফ আখিয়ুন। তুরস্কের সরকারি টিভি চ্যানেল টিআরটি স্পেস-এর প্রতিবেদক ও ঘোষক। সম্প্রতি কাবা শরিফের চত্ত্বরে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার পছন্দের পাত্রীকে।

পাত্রীর নাম জানা না গেলেও এতোটুকু জানা গেছে যে, তিনি তুরস্কের একজন সাবেক অভিনেত্রী। অভিনয় ছেড়ে ২০১২ সালে সৌদি আরব চলে আসেন। আর তখনই ইউসুফ তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু অভিনেত্রী তা প্রত্যাখ্যান করেন।

দীর্ঘ পাঁচ বছর পর ইউসুফ তাকে আবার বিয়ের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন।

ইউসুফ আখিয়ুনের উদ্ভট এ কাণ্ড ধরা পরে কাবার শরিফের লাইভ টেলিভিশনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পরে তিনি।

এ ব্যাপারে ইউসুফের বক্তব্য হলো, ‘আমি পবিত্র কাবার সামনে রয়েছি। কাবা আমাদের পুণ্যভূমি। আমার কাজের জন্য আমি কিছুটা লজ্জিত। তবে আমি জানি আমি একটি ভালো কাজই করছি।’

সূত্র : সৌদি গেজেট

-এআরকে

পোশাক কোথাও বাধা নয়, সমস্যাও নয়, সমস্যা হলো দৃষ্টিভঙ্গির: আবদুস সাত্তার আইনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ