শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দারুল উলুম দেওবন্দে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

mahfujul_hakবাংলাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া মুহাম্মাদপুর ঢাকা’র মুহতামিম ও 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে'র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিশেষ সফরে আজ ২৪ মার্চ দুপুরে দারুল উলুম দেওবন্দে আসেন৷ তার সঙ্গে বেফাকের একজন শুরা সদস্যসহ রয়েছেন আরো চার জন আলেম৷

জানা যায়, মুম্বাইয়ের একটি ইসলামী সেমিনারে অংশ নিতে তিনি ভারতে আসেন। সেই ফাঁকে আজ দুপুরে দেওবন্দ আসেন মাওলানা মাহফুজুল হক। দুপুর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীরা তার সাথে সাক্ষাত করতে থাকে৷ তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের কুশল বিনিময় ও দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন।

দুপুর সোয়া ২টার দিকে দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকেলে দেওবন্দস্থ পশ্চিম বঙ্গীয় ছাত্র সংগঠন 'হেমায়েত ইসলাম'-এর সভাপতি একটি প্রতিনিধি দলসহ সাক্ষাত করেন৷

হেমায়েতের সভাপতি মাওলানা মাহফুজুল হককে বলেন, 'হজরত! আমরা বাংলা চর্চায় আপানাদের দেশের ইসলামি লেখকদের থেকে অনেক উপকৃত হচ্ছি৷ কিন্তু পৃষ্ঠপোষকতা না থাকায় কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না৷ আমরা এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি৷'

মাওলানা মাহফুজ তাদের বলেন, আমরাও চাই আপনারা মাতৃভাষা (বাংলা) চর্চায় অগ্রসর হোন৷ বাংলাদেশে আজ থেকে ২০বছর আগে মাদরাসাগুলোতে বাংলা চর্চা তেমন ছিলোই না৷ আলহামদু লিল্লাহ! এখন ভাষা চর্চা বহুগুণে বেড়েছে৷ এবং তরুণরা বেশ এগিয়ে যাচ্ছে৷

আপনারাও নব উদ্যোগে শুরু করুন দেখবেন অল্প সময়ের ব্যবধানে অনেক এগিয়ে যেতে পারবেন৷ আর পশ্চিম বঙ্গের মাদরাসাগুলোর সাথে কেবল ভাষা চর্চার বিষয়ে যদি উভয় বাংলার মুরুব্বীগণ আগ্রহ দেখান তাহলে আমরা তা সাদরে গ্রহণ করবো৷ এতে এপার ওপার সবাই উপকৃত হবে৷ অবশ্য এর আগেও বেফাকের সাবেক মহা সচিব মরহুম মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদি রহ.এর সাথেও পশ্চিম বঙ্গের আলেমগণ বিষয়টি আলোচনা করেছিলেন৷

একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে বাংলা ভাষা চর্চা করুন৷ পঠন পাঠনেও বাংলাকে ব্যবহার করুন৷ একটা সময়ে এসে আমাদের দেশের মতো আপনারাও বাংলায় পারদর্শী হয়ে উঠবেন বলে আশা রাখি৷’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ