শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

তরকারিতে লবণ বেশি হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khabar4অনেক সময় তরকারিতে লবণ বেশি হয়ে যায়। এতে খাবার হয় বিস্বাদ। এ সময় অনেকেই সেটা না খেয়ে ফেলে দেন। অনেকে বিপদে পরে খেয়েও ফেলেন। তবে এ মুহূর্তে একটি উপায় আছে যা আপনি কাজে লাগাতে পারেন।

তরকারি বা ডালে অতিরিক্ত লবণ হয়ে গেলে আলু সেদ্ধ করে দিতে পারেন। আলু লবণ শোষণে বেশ কার্যকরী। এছাড়া ময়দা, দুধ ও পেঁয়াজও লবণ শোষণে কার্যকরী। ময়দা পানি দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে তরকারি বা ডালে দিয়ে দিলে লবণ কমে যাবে। পেঁয়াজের বেরেস্তা করে তরকারিতে দিলেও লবণ কমে যাবে। এছাড়া তরকারিতে দুধ দিলে লবণ তো কমবেই, পাশাপাশি খাবারে ভিন্ন স্বাদও যোগ করবে।

ভুনা খাবার বা দো-পেঁয়াজায় লবণ কমাতে সবচে’ ভালো কাজ করে চিনি ও টকদই। টকদই ও চিনি একসঙ্গে মিশিয়ে তরকারিতে দিয়ে খানিকক্ষণ চুলায় রেখে দিন। ব্যস আপনার আর কোনো চিন্তা করতে হবে না। লবণ কমে যাবে।

মাছের তরকারির লবণ কমাতে টমেটো দিতে পারেন। ডালের বড়ি হালকা ভেজে দিয়ে দিলেও লবণ কমবে।

রোস্ট বা রেজালায় লবণ বেশি হয়ে গেলে মালাই বেশি করে দিয়ে দমে রাখুন, কিছুক্ষণ পর দেখবেন লবণ কমে যাবে। আর কাবাবে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস ও চিনি দিতে পারেন।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ