সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভারতে গাছ কাটার বিরোধিতা করায় তরুণীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

women_india2ভারতের গাছ কাটার বিরোধিতা করায় ২০ বছরের এক তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। রাজস্থান রাজ্যের যোধপুরের পাপিদা নগরীতে গতকাল এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, গ্রামের রাস্তা বানানোর জন্য তার জমিতে লাগানো গাছ কাটার প্রতিবাদ করেন ললিতা নামের হতভাগ্য তরুণী। এ নিয়ে ঝগড়া বেধে যায় এবং গ্রামের মাতব্বর রণবীর সিং এ ঝগড়ায় জড়িয়ে যান।

এক পর্যায়ে কয়েকজন গ্রামবাসী গায়ে পেট্রোল ঠেলে আগুন ধরিয়ে দিলে ললিতা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। আজ (সোমবার) সকালে স্থানীয় হাসপাতালে মারা যান তিনি।

আগুন দেয়ার সঙ্গে রণবীর সিং'সহ ১০ জন জড়িত বলে এএফআইআরে অভিযোগ করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরআর