সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

স্মৃতিতে সোনালি শৈশব ও ব্রাহ্মণগাঁও হাইস্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মাহমুদ খান
ফ্রান্স থেকে

mahmud_france‘কোথাও আমার হরিয়ে যাওয়ার নেই মানা!’

উরন্ত-দুরন্ত শৈশব আমার পুরোটাই কেটেছে জন্মভিটা ‘মশদগাঁওয়ে’। (পূর্বের ঢাকা জেলার লৌহজং থানা) বর্তমান মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা। কালের আবর্তে সবকিছুর পরিবর্তন অনিবার্য। যেমনি শৈশব-কৈশোর-যৌবন থেকে বৃদ্ধ । সবই চলে মহান স্রষ্টা আল্লাহ তায়ালার আদেশক্রমে।

শৈশবকাল যেমন ভুলবার নয়; তেমনি হাজারো ইচ্ছা হলেও সেই ছেলেবেলায় ফিরে যাওয়া সম্ভব নয়। জীবনের শত ব্যস্ততার মাঝেও কেনো যেনো প্রায়ই মনে পড়ে সোনালি শৈশবের সেইসব বর্ণালি দিনগুলোর কথা!

খুব ভোরে ফজরের আজানের সুমধুর ধ্বনিতে ঘুম ভাঙা। ফজরের নামাজ মসজিদে আদায় করা। নামাজ শেষে মক্তবে পড়া। একটু সকাল হলে স্কুলে যাওয়া। ক্লাস শেষে দলবেঁধে বাড়ি ফেরা।

বিকেলে খেলার মাঠে হাডুডু-দারিয়াবাধা, ডাংগুলি, গোল্লাছুট, ফুটবল, হাতে তৈরি কাঠের ব্যাট আর টেনিস বলে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন ইত্যাদি কোনো খেলা খেলতে বাদ যেতো না। একদিন খেলার মাঠে না যেতে পারার কী যে কষ্ট ছিল; তা বলে বুঝানো যাবে না।

বর্ষায় নৌকা অথবা কলা গাছের ভেলায় চড়া। ছুটির দিনে পুল অথবা গাছের ডাল থেকে পানিতে লাফিয়ে পড়া। বড়শি আর জাল দিয়ে মাছ ধরা।

আহা! সে এক ভিন্ন অনুভূতি! অন্যরকম ভালোলাগা!

বাসা থেকে কত-শত বাধা-নিষেধের পরও নাটাই আর গুড়ি নিয়ে মাঠে দৌড়ানোর স্মৃতি কী সহজেই ভোলা যায়!

বাল্যবেলার বাল্য-বন্ধুদের খুব মিস করি। খুব মনে পড়ে তাদের কথা। কখনোবা একাকীত্বে, শৈশব-ভাবনায় চোখ ভিজে নোনাজলে। নিজের অজান্তেই গুনগুন করি, ‘ও বন্ধু! তোদের মিস করছি ভীষণ।’                                                          

বাবাকে হারিয়েছি খুব ছোট বেলাতেই। মা এবং বড় ভাইদের কঠোর শাষন আর নিয়ম-নীতি কখনো কখনো শৈশবের দুরন্তপনার কাছে হার মানত বটে, এর জন্যে সাজাও পেতে হতো! পরক্ষণেই ভুলে যেতাম সাজা আর বাধা-নিষেধের কথা। কথায় বলে, ‘এটা নাকি বয়সের দোষ!’ ‘ওরে নবীন! ওরে আমার কাঁচা! ওরে সবুজ! ওরে আমার অবুঝ! আধমরাদের ঘা মেরে তুই বাঁচা!’

মেঘে মেঘে বেলা হয়ে যাচ্ছে। আর এখন আমি প্রবাসে। যান্ত্রিক জীবনের খানিক অবসরে, ভাবনায়, চলে যাই সেই মধুমাখা শৈশবে।     Â