সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

হজ্জ নিবন্ধনের সময় বাড়লো ১১ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hajj_dhormoআওয়ার ইসলাম : চলতি বছর হজ্জ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ১১ দিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিলো। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিবন্ধনের সময় ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে।

বুধবার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি করে ধর্ম মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগামী ১০ এপ্রিল পর্যন্ত হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন সার্ভার উন্মুক্ত থাকবে।

তবে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজযাত্রী নিবন্ধন না করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।

চলতি বছর হজে গমনেচ্ছুদের নিবন্ধন শুরু হয় গত ২৮ মার্চ। বেসরকারি প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ